1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সেভিয়ার সাথে দাপুটে জয় পেলো রিয়াল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আগামী সপ্তাহে এল ক্লাসিকোর প্রস্তুতি দারুণভাবে সারল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের জোড়া গোলে বার্নাব্যুতে তারা সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে। আধঘণ্টার মাথায় বাঁকানো শটে আরদা গুলারের গোলে এগিয়ে যায় মাদ্রিদ ক্লাব। সাত মিনিট পর দলগত প্রচেষ্টায় বল নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বিরতির পর পানেনকা পেনাল্টি শটে আরও এগিয়ে যায় স্বাগতিকরা। মানু বুয়েনো সান্ত্বনাসূচক গোল করেন। ইয়ান দিওমান্দের গোলে বড় জয় নিশ্চিত করে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে হোসে মরিনিওর সাবেক ক্লাবের বিপক্ষে ৪-৩ গোলের ঘুরে দাঁড়ানো জয়ের পর বার্সার মুখোমুখি হওয়ার আগে এই বড় জয়ে আত্মবিশ্বাস ফিরে পেল রিয়াল। গত সপ্তাহে ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরে চার ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই একপেশে লড়াই করে জিতল রিয়াল। ন্যু ক্যাম্পে যাওয়ার আগে আগামী বুধবার আরবি লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে মরিনিওর দল। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের তিনে উঠে গেল রিয়াল। তাদের পেছনে পড়ে গেল রিয়াল বেতিস। ৯ ম্যাচই জিতে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে এখন মাদ্রিদ ক্লাবের পয়েন্ট ব্যবধান ৬।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd