প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ১০:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ৬:১৬ এ.এম
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১১ জেলে আটক
বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবনের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত অভয়ারণ্যের নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে ১১ জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের ব্যবহৃত দুটি ট্রলার, তিনটি নৌকা এবং বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।