1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সিরিয়ায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা পাকিস্তানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলাটিকে ‘উসকানিমূলক’ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইদলিবের আবু আল দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। বিবৃতিতে সিরিয়ার প্রতি ‘অটল সংহতি’ প্রকাশ করে পাকিস্তান দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, শান্তি ও সমৃদ্ধির প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি ইসরায়েলি বাহিনীর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাশাপাশি অঞ্চলকে অস্থিতিশীল করার কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনারও দাবি জানিয়েছে দেশটি। এর আগে গত মঙ্গলবার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান ইদলিবের আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরের রানওয়েকে লক্ষ্য করে আটটি বিমান হামলা চালায়। এতে বিমানঘাঁটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাটিকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন দূত থমাস ব্যারাকও ইসরায়েলি হামলাকে ‘অপ্রয়োজনীয় উত্তেজনা’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখে না। সূত্র: আনাদোলু এজেন্সি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd