1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সাদাপাথরে গোসলে নেমে চিকিৎসকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে ধলাই নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া ডা. সুব্রত সাহার লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে ধলাই নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় দুই কিশোর নৌকাযোগে সেটি তীরে নিয়ে আসে। পরে পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে লাশটি কোম্পানীগঞ্জ থানার হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদাপাথর পর্যটনকেন্দ্রে বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় চার বন্ধু গোসল করতে নদীতে নামেন। একপর্যায়ে তারা প্রবল স্রোতে পড়ে যান। তাদের মধ্যে দুজন তীরে উঠতে সক্ষম হলেও সুব্রত সাহা স্রোতের তোড়ে তলিয়ে যান। পরে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিহত ডা. সুব্রত সাহা লক্ষ্ণীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরতে এসেছিলেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সাদাপাথরের জিরো পয়েন্ট এলাকায় ধলাই নদীতে সাঁতার কাটতে নেমে তিনি নিখোঁজ হন।

ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, নিখোঁজের খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। ধলাই নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। পরে অন্ধকার নেমে আসায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান স্থগিত করা হয়। শুক্রবার সকালে নদীতে লাশ ভেসে ওঠে।

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd