1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে। তিনি বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে দেশের প্রতিটি নাগরিকের মতপ্রকাশ ও গঠনমূলক সমালোচনার পূর্ণ অধিকার রয়েছে। তবে গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন এ দুটি বিষয় এক নয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আইআরআই’র রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬’ এবং অনলাইন বুলিং প্রতিরোধ নিয়ে আলোচনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনটি পরিমার্জনের লক্ষ্যে গত দুই মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়, সুশীল সমাজ, জ্যেষ্ঠ সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মত নেওয়া হচ্ছে।

আইনটির মূল লক্ষ্য প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, ডিজিটাল স্পেসে শালীনতা ফিরিয়ে আনা, নারী ও তরুণদের সাইবার হয়রানি থেকে সুরক্ষা দেওয়া এবং একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত

সাক্ষাৎকালে আইআরআই-এর প্রতিনিধিদল তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীরা অনলাইনে সাইবার বুলিং ও সংগঠিত অপপ্রচারের মাধ্যমে যে হয়রানির শিকার হচ্ছেন, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সর্বসম্মত আইনি কাঠামোর আহ্বান জানায়। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্থানীয় ও আন্তর্জাতিক অংশীজনদের ইতিবাচক পরামর্শ গ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রতিনিধিদলে আইআরআই-এর টেকনিক্যাল অ্যাডভাইজার রুকসানা হক, সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং তরুণ রাজনীতিবিদ চামন ফারিয়া ও মোহাম্মদ প্রিন্স উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমদ ও যুগ্মসচিব রেবেকা খান বৈঠকে অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd