1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে মাননীয় সংসদ সদস্যের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

১১/০৮/২০২৬,মোরেলগঞ্জ,বাগেরহাট। সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাগেরহাট -৪
আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ আব্দুল আলীম স্যার এর সাথে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের সুযোগ্য অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)  মো. জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মোঃ শাহাদাৎ হোসাইন, পৌর আমীর মোঃ রফিকুল ইসলাম, নায়েবে আমীর মোঃ মনিরুজ্জামান,কলেজ  একাডেমিক কাউন্সিল এর সদস্য সচিব মোঃ ছবীর আহমেদ আখন্দ, সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, এমপি মহোদয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বন্ধু,বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব রেজা টুকু,সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ,মোঃ নেছার উদ্দিন,প্রবীর কুমার নাথ,মোঃ আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠানে এমপি মহোদয় এর সফর সংগী হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মীনি নুরুন নাহার পাঠান,তাসলিমা আক্তার, মোরশেদা আক্তার,অহিদুর রহমান, রাহাত,সাইম,আবির ও সজিব। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ ফেরদৌস। প্রধান অতিথি কলেজ ক্যাম্পাসে ১টি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহান সংসদে উত্থাপিত মোরেলগঞ্জ শরণখোলা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। বিশেষ করে কলেজের সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে মোরেলগঞ্জ শরণখোলা উপজেলার সার্বিক উন্নয়নে এমপি মহোদয় যেন কাজ করতে পারেন তার সুস্থ জীবন কামনা করে এবং কলেজে সার্বিক উন্নয়নে দোয়া চেয়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক জনাব মোঃ নেছার উদ্দিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd