1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: হরমুজ প্রণালিতে ইরানের দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে চলাচলের চেষ্টা করায় একটি তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। তবে এ ঘটনায় এখনো কোনো ইরানি কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেননি। এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাবিষয়ক সংস্থা (ইউকেএমটিও)জানিয়েছে, ওমানের লিমা উপকূলের কাছে একটি তেলের ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। ইউকেএমটিও জানায়, ওমানের লিমার আট নটিক্যাল মাইল পূর্বে এ ঘটনা ঘটে। জাহাজটি ওই সময় দক্ষিণ দিকে যাচ্ছিল। সংস্থাটি আরো জানায়, ওই ক্ষেপণাস্ত্র ট্যাংকারের বাম দিকে (পোর্ট সাইড) আঘাত করে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো পরিবেশগত ক্ষতির আশঙ্কাও নেই বলে জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সমপ্রচারমাধ্যম আইআরআইবি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্যাঙ্কারটি মার্কিন নৌবাহিনীর সহায়তায় হরমুজ প্রণালির ওমান উপকূলীয় রুট দিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। প্রতিবেদনে বলা হয়, জাহাজটিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার পরই ট্যাঙ্কারটিতে হামলা চালানো হয়। এর আগে ইরান হরমুজ প্রণালির দক্ষিণে ওমানের জলসীমা ঘেঁষা পথ ব্যবহারকারী জাহাজগুলোকে সতর্ক করেছিল। তেহরানের পক্ষ থেকে বলা হয়, এই রুট দিয়ে চলাচল করতে হলে ইরানি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে অনুমতি নিতে হবে। তবে হামলার সময়, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা জাহাজটির বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানি কর্তৃপক্ষও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। সূত্র: আল-জাজিরা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd