মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি চলাচল সংস্কার কাজের জন্য শুক্রবার ৩ জুলাই সকাল থেকে ৩ দিনের জন্য বন্ধ রয়েছে। সকাল থেকে ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি উঠানো এবং বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হয়েছে। সংস্কার শেষে আগামী সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে পূর্বের ন্যায় ফেরি চলাচল শুরু হবে।
মঙ্গলবার (৩০ জুন) সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৗশলী মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলী পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছিল। পানগুছি নদীর বারইখালী প্রান্তের পন্টুন মেরামত এবং জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে ডুবে যাচ্ছিল। যার কারণে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কার শেষে সোমবার সকাল ৬টা থেকে আবারও ফেরি দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান এই কর্মকর্তা।##