1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় ২৫ জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় শহর নেগোম্বোর কারাগারে কারা প্রশাসন এবং কয়েদিদের মধ্যে দাঙ্গায় নিহত হয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। শ্রীলঙ্কার দৈনিক আদা দেরানা’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। গত রোববার সকাল থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত চলেছে দাঙ্গা। পরে শ্রীলঙ্কার সরকার সেনা মোতায়েন করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহত ২৫ জনের মধ্যে ২০ জন কয়েদি এবং ৫ জন কারাগারের রক্ষী ও কর্মকর্তা আছেন বলে জানা গেছে। আহতদের মধ্যেও কয়েদি এবং কারা প্রশসানের কর্মকর্তা ও রক্ষী উভয়েই আছেন বলে নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে আদা দেরানা। আহতদের নেগোম্বো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক পুষ্পা গামলাথ। কারাসূত্রের বরাত দিয়ে আদা দেরনার প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার সকালে কারাগারের বিচারাধীন কয়েদি এবং সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্যে সংঘাত শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই ২ জন নিহত এবং ৩৮ জন কয়েদি আহত হন। পরে পরিস্থিতি শান্ত করতে কারা প্রশাসন এগিয়ে এলে সংঘাতের মাত্রা আরও বেড়ে যায়। নেগোম্বোর এই কারগারটিতে বর্তমানে ২ হাজার ৪১৭ জন কয়েদি আছেন। কী কারণে এই সংঘাতের সূত্রপাত, তা জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। দাঙ্গার পর কারাগারের নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd