1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেলোনা অনূর্ধ্ব-১৯ নারী দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে যায় টাইগ্রেসরা। জবাবে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে চলে যায় শ্রীলঙ্কান মেয়েরা। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাট হাতে একদমই সুবিধা করতে পারেননি টাইগ্রেসরা। ওপেনার মাইমুনা নাহার ২৬ বলে ২৩ রান করেন। বাকিরা ক্রিজে এসেই বিদায় নিয়েছেন। পুরো ইনিংসে মাইমুনা বাদে আর কেউ ২০ রান করতে পারেননি। দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু সাদিয়া আক্তার। ২৬ বলে ১৭ রান করেছেন তিনি। ১৭.৩ ওভারের খেলা শেষে ৫৮ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট নেন লিমানসা। জবাব দিতে নেমে শুরুতে ধাক্কা খায় শ্রীলঙ্কা। ওপেনার উমায়াঙ্গানা পেইরিসের উইকেট হারিয়েছে তারা। দারুণ এক ডেলিভারিতে তাকে বোল্ড করেন ফারজানা ইয়াসমিম মেধা। আরেক ওপেনার বিমোক্ষা ১৮ বলে ২২ রানের ক্যামিও খেলেছেন। শেষ দিকে নেথমি এবং লিমানসা মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ৫৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন ফারজানা ইয়াসমিম মেধা এবং তিথি দাস অপর্ণা। এই ম্যাচে হারলেও ফাইনালে আগেই চলে গেছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার একই ভেন্যুতে ফাইনালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd