1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শেষ পর্যন্ত ড্র হলো ‘এ’ দলের ম্যাচ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পচেফস্ট্রুমে ড্র হয়েছে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল এবং বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার ম্যাচ। চার দিনের এই ম্যাচ ড্র হবে বলেই ধারণা করা যাচ্ছিল, হয়েছেও তা-ই। যদিও ম্যাচটা বেশি স্মরণীয় হয়ে থাকবে তাওহীদ হৃদয়ের হার না মানা ৩৫০ রানের ইনিংসের কারণে। ম্যাচে প্রথম ইনিংসে ৫১২ রান করেছিল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। ৬ উইকেটে ৪৭১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ছুটছিলেন তাওহীদ হৃদয়। চতুর্থ দিনে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন হৃদয়। ধৈর্য ধরে ক্রিজে টিকে থেকে রান বের করেছেন। লেজের দিকের ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে গেছেন। লিড নিয়েছে বাংলাদেশ। নাঈম হাসান ২৭ বলে ১৬ এবং হাসান মুরাদ ৩০ বলে ১১ রান করে আউট হলে ক্রিজে আসেন রেজাউর রহমান রাজা। ততক্ষণে বাংলাদেশ লিড নিয়ে ফেললেও অলআউটের শঙ্কা ছিল, হৃদয়ের ৩০০ করা নিয়েও। আরেক প্রান্তে রাজা ব্যাট হাতে দারুণভাবে সঙ্গ দিয়ে গেছেন। হৃদয়ও ২৫০ পার করেছেন। ছুটেছেন ট্রিপল সেঞ্চুরির দিকে। দারুণ ধৈর্যশীল এবং কার্যকরী ব্যাটিংয়ে ৩০০ ছুঁয়েও ফেলেন হৃদয়। শেষ পর্যন্ত ৪৮১ বলে ৩৫০ রানে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। আরেক প্রান্তে ১১০ বল খেলে ৩১ রান করে টিকে ছিলেন রেজাউর রহমান রাজা। ৮ উইকেট হারিয়ে ৬৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। লিড নেয় ১৬৪ রানের। জবাবে শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। ‘ড্র’তে শেষ হয়েছে ম্যাচ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd