1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শাড়ি-গাজরায় স্নিগ্ধ ছড়ালেন জয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে প্রতিনিয়ত আলোচনায় থাকেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী দেশীয় সাজে নিজের উপস্থিতিকে অন্যমাত্রায় তুলে ধরেন অভিনেত্রী। এর আগে অবশ্য ভিডিও প্রকাশ করেছিলেন, তাকে দেখা গিয়েছিল এই নতুন সাজে। এবার তার কিছু স্থিরচিত্র প্রকাশ করলেন সামাজিক মাধ্যমে। ছবিগুলোতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট সুতি শাড়ি, যার পাড়জুড়ে ছিল ধুসর গোলাপির কাজ। ব্লাউজেও রাখা হয়েছে শাড়ির সঙ্গে সুন্দর সামঞ্জস্য। কানজুড়ে ঝুলছে ভারী কানের দুল, হাতে অলংকার আর খোলা চুলে ঝুলানো বেলি ফুলের গাজরা। সব মিলিয়ে তার এই বাঙালি সাজ বাড়িয়েছে বাড়তি আকর্ষণ। ছবিগুলোতে তিনি নিজেকে পেছন থেকে ক্যামেরাবন্দি করেছেন। চুলে বেলি ফুলের গাজরা দেখাচ্ছেন, কখনো মুচকি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে ধরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন ভঙ্গিতে। ছবিগুলোর ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের একটি সুপরিচিত গানের বাণী জুড়ে দিয়ে জয়া লিখেছেন, “সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা।” জয়ার এই চমৎকার সাজ আর কাব্যিক ক্যাপশন নজর কেড়েছে ভক্ত ও অনুরাগীদের। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর এই স্নিগ্ধ ও অপরূপ রূপের ভূয়সী প্রশংসা করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd