1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শাস্তির মুখে পড়লেন পাকিস্তানী ওপেনার গুল ফিরোজা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটার গুল ফিরোজা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ম্যাচের পঞ্চম ওভারে হংকংয়ের বাঁহাতি স্পিনারের বল সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ফিরোজা। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ ব্যবস্থা না থাকায় তাকে মাঠ ছাড়তে হয়। তবে সাজঘরে ফেরার পথে ব্যাটের দিকে ইশারা করে তিনি ব্যাটে বল লেগেছে বলে জানান এবং আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করন। ইসিসির আচরণবিধির অনুচ্ছেদ ২.৮ (আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ দেখানো) লঙ্ঘনের অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। ২৪ মাসের মধ্যে এটি ফিরোজার দ্বিতীয় অপরাধ। ফলে তার শৃঙ্খলা রেকর্ডে মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে ২-এ। চলতি এশিয়া কাপে পাকিস্তান দলের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনি শাস্তির মুখোমুখি হলেন। এর আগে ভারতের বিরুদ্ধে ম্যাচে শেফালি বর্মাকে আউট করে উইকেটের দিক ইশারা করে উদযাপন করায় পাক অধিনায়ক ফাতেমা সানাকেও ১০% জরিমানা ও ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। হংকংকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কার, অন্যদিকে প্রথম সেমিফাইনালে লড়াই করবে বাংলাদেশ ও ভারত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd