1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

লেবাননে ফের ইসরায়েলের হামলায় ৫ জন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬

বিদেশ:যুদ্ধবিরতি ঘোষণার এক দিনেরও কম সময় পর গতকাল শনিবার (২০ জুন) সকালে দক্ষিণ লেবাননে নতুন করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। গতকাল ইসরায়েল এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন করে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে জানিয়েছিলেন মার্কিন কর্মকর্তারা।লেবাননের জাতীয় সংবাদ সংস্থার (এনএনএ) তথ্যমতে, মধ্যরাতের কিছু পর নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। পরে গতকাল শনিবার (২০ জুন) সকালে আরাবসালিম শহরে চালানো হামলায় আরও ৩ জন নিহত হন। এছাড়া দেইর আল-জাহরানি ও দুয়েইর শহরে ড্রোন হামলায় আরও ২ জন নিহত হয়েছেন বলে সংস্থাটি জানায়।গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত থেকে গত শুক্রবার (১৯ জুন) পর্যন্ত উভয় পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গতকাল বিকালে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল-হিজবুল্লাহ। তবে নতুন করে এ সংঘাত ইরান-মার্কিন অস্থায়ী শান্তি চুক্তিকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।গত শুক্রবার (১৯ জুন) হিজবুল্লাহর হামলায় দক্ষিণ লেবাননে ৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়। এ খবর প্রকাশের পর ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতিমার বেন গাভীর বলেন, সমগ্র লেবাননকে জ্বলতে হবে।বেন গাভির সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, একজন ইসরায়েলি মায়ের প্রতিটি অশ্রুবিন্দুর জন্য এক হাজার লেবাননি মাকে কাঁদতে হবে।এর আগে গত বৃহস্পতিবার রাতে আইডিএফ দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালায়। তাদের দাবি, হামলাগুলো হিজবুল্লাহর সদস্য ও তাদের অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল। ইসরায়েলি বাহিনীর এসব হামলায় লেবাননে অন্তত ২৪ জন নিহত হয়।এনএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে লেবাননে এখন পর্যন্ত ৩ হাজার ৯১২ জন নিহত এবং ১১ হাজার ৮৭৩ জন আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে।এদিকে, দ্য জেরুজালেম পোস্টের তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৬ জন নিহত এবং ৭ হাজার ৬৯৩ জনের বেশি ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন আইডিএফ-এর সদস্য এবং ২৩ জন বেসামরিক নাগরিক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd