1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

লিজেন্ড চ্যাম্পিয়নশিপে জয়ী হলো ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স। ফাইনালে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সকে ৯ উইকেটে হারিয়েছেন গেইল-সিমন্সরা। আগে ব্যাট করে মঈন আলীর ফিফটিতে ৭ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স। রান তাড়ায় নেমে লেন্ডল সিমন্স ও চ্যাডউইক ওয়ালটনের ফিফটিতে সহজেই জয় তুলে নেয় ক্যারিবীয়রা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। শুরুতেই দুই ওপেনার জেসন রয় ও ডেভিড মালানের উইকেট হারায় তারা। শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক রবি বোপারা। বাকিদের ব্যর্থতায় ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এরপর প্রতিরোধ গড়েন মঈন আলি। ওয়াইস শাহর সাথে ৫৪ রানের জুটি গড়েন তিনি। ৪টি করে চার ও ছক্কায় ৩৯ বলে ৬০ রান করেন মঈন আলি। ২৮ বলে অপরাজিত ৩৮ রান করেন ওয়াইস শাহ। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট শিকার করেন ডোয়াইন ব্রাভো। রান তাড়ায় করতে নেমে অধিনায়ক ক্রিস গেইল ও লেন্ডল সিমন্সের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। চার-ছক্কা হাঁকান দুইজনেই। দলীয় ৪২ রানে সাজঘরে ফেরেন গেইল। ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন তিনি। এরপর আর কোন বিপদ হয়নি ক্যারিবীয়দের। উইকেটের চারপাশে দারুণ সব শট খেলেছেন সিমন্স-ওয়ালটনরা। হাঁকিয়েছেন বাউন্ডারি, ওভার বাউন্ডারি। দুইজনেই তুলে নেন ফিফটি, মাঠ ছাড়েন দলকে জিতিয়ে। ৭০ বলে অবিচ্ছিন্ন ১২৩ রানের জুটি গড়েন তারা। ৩ ওভার হাতে রেখে ৯ উইকেটের বড় জয়ে শিরোপা উৎসবে মাতেন গেইল-চন্দরপলরা। ৫৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৭ রান করে অপরাজিত ছিলেন লেন্ডল সিমন্স। ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৮ রান করে অপরাজিত ছিলেন চ্যাডউইক ওয়ালটন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd