1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

রোনালদোর বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই : রোনালদো নাজারিও

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হতাশাজনক বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তার মতে, ৪১ বছর বয়সী রোনালদোর পক্ষে এখন আর বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে আগের মতো প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। চলতি বিশ্বকাপে ষষ্ঠবারের মতো অংশ নিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। তবে টুর্নামেন্টজুড়ে তার পারফরম্যান্স ছিল মিশ্র। গ্রুপপর্বে ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচে সমালোচনার মুখে পড়লেও, উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের জয়ে করেছিলেন জোড়া গোল। কিন্তু এরপরের তিন ম্যাচে তার নামের পাশে যোগ হয় মাত্র একটি গোল। শেষ পর্যন্ত শেষ ষোলো থেকেই বিদায় নেয় পর্তুগাল। ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো নাজারিও বলেন, ‘একটা সময় শরীর নিজেই আপনাকে বলে দেয় যে আপনি আর আগের মতো পারছেন না। আমার মনে হয় ক্রিশ্চিয়ানো এবং নেইমার-দুজনেই এখন সেই পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে শরীরের সঙ্গে লড়াইটা সবচেয়ে কঠিন হয়ে ওঠে।’ দুইবারের বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান কিংবদন্তি মনে করেন, ক্লাব পর্যায়ে রোনালদো এখনও কার্যকর হতে পারেন। তবে বিশ্বকাপের চাহিদা সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, ‘সৌদি আরবের লিগে খেলার মতো মান হয়তো এখনও তার আছে। কিন্তু বিশ্বকাপ ভিন্ন এক মঞ্চ। সেখানে খেলার গতি, শারীরিক চাপ এবং প্রতিযোগিতার তীব্রতা অনেক বেশি। এই পর্যায়ে টিকে থাকা সহজ নয়।’ নিজের অভিজ্ঞতার আলোকে তিনি আরও বলেন, ‘ফুটবলের প্রতি যতই ভালোবাসা থাকুক না কেন, শেষ পর্যন্ত শরীরই সিদ্ধান্ত নেয়। আমার মস্তিষ্ক এখনও অনেক কিছু করতে চায়, কিন্তু শরীর আর সেই নির্দেশ মেনে চলতে পারে না। খেলোয়াড়দের একসময় এই বাস্তবতাটা মেনে নিতেই হয়।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd