1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে বিনামূল্যে ১০০ জন রোগীকে ক্যান্সার চিকিৎসার প্রতিশ্রুতি দিয়ে অঞ্চলটিতে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) রামপালের ঝনঝনিয়ায় অবস্থিত ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর কনফারেন্স রুমে আয়োজিত ক্যান্সার স্ক্রীনিং ও মূল্যায়ন সেবা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ সেলিম রেজা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এবং পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ এস এম মাহবুব হক,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ,পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান,রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী,সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী,
 রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তৃণমূল পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ (স্ক্রীনিং) ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং রামপালে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা সুবিধা কেন্দ্র গড়ে তোলার এই উদ্যোগকে স্বাগত জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd