1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

যে কারণে হামলা হয়েছিলো টাইগারের উপর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নতুন তথ্য জানিয়েছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশের দাবি, টাইগার হামলাকারীদের প্রথম পছন্দ ছিলেন না। নিরাপত্তাব্যবস্থা কঠোর হওয়ায় অন্য এক প্রভাবশালী বলিউড তারকাকে লক্ষ্য করতে না পেরে টাইগারকে সহজ নিশানা ভেবেছিল হামলাকারীরা। এদিকে, ঘটনার কয়েক দিন পর মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের শেয়ার করা ছবিতে ব্যান্ডেজ ছাড়াই দেখা গেছে টাইগারকে, যা ভক্তদের কিছুটা স্বস্তি দিয়েছে। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বার্তা সংস্থা এএনআইকে জানায়, তিন হামলাকারী প্রথমে বলিউডের এক প্রভাবশালী তারকাকে লক্ষ্য করার পরিকল্পনা করেছিল। কিন্তু, ওই তারকার নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত কঠোর হওয়ায় তারা হামলা চালাতে পারেনি। পরে টাইগারকে তুলনামূলক সহজ লক্ষ্য মনে করে তার গাড়িতে গুলি চালায় তারা। এ ঘটনায় জড়িত সন্দেহে রাজস্থানের কোটায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী তদন্তের জন্য তাদের মুম্বাইয়ে আনা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd