1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে: ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আবারও হামলা শুরু করে তাহলে এবার যুদ্ধের পরিধি বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আর্কেমিনিয়া গতকাল রোববার রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যমে বলেছেন, “আমি বিশ্বাস করি যদি মার্কিনিরা আবারও ইহুদিবাদীদের (ইসরায়েলের) ছলনায় পড়ে অথবা তাদের নির্দেশিত পথে চলে এবং যুদ্ধ চালিয়ে যেতে চায়ৃ বিশেষ করে বিমান হামলার মাধ্যমে, তাহলে ভৌগলিকভাবে এ যুদ্ধের পরিধি বাড়বে।” ইরানের সেনাবাহিনীর মুখপাত্র এমন সময় এ মন্তব্য করলেন যখন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। এছাড়া ইসরায়েলপন্থি সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্তোষ্টিক্রিয়ায় অংশ নেবেন তিনি।

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি। গতকাল রোববার রাষ্ট্রয়াত্ত্ব টিভিকে তিনি বলেছেন, “মার্কিনিদের জন্য বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খল এবং অনাকাঙ্খিত।” সেনাবাহিনীর এ জেনারেল আরও বলেছেন যুক্তরাষ্ট্র এখন যুদ্ধে নতুন কৌশল খুঁজছে। তিনি বলেন, যুদ্ধ থেকে মার্কিনিরা বের হতে চাইলে নিজের ইচ্ছায় পারবে না। তাদের এক্ষেত্রে ইহুদিবাদীদের অনুমতি লাগবে। সূত্র: আলজাজিরা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd