1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত না মানলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি: গালিবাফ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন চুক্তির শর্ত পূরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রধান শান্তি আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গালিবাফের মতে, চুক্তির শর্ত পূরণ না হলে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ খোলা হবে না। তিনি জানান, শর্তগুলোর মধ্যে রয়েছে নৌ অবরোধ তুলে নেওয়া, বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ করা সম্পদ ছাড় করে দেওয়া। গালিবাফ স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র এসব শর্ত মেনে না চললে হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd