1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

ম্যাচ খেলতে প্রস্তুত শরিফুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে সেভাবে পাত্তাই দেয়নি বাংলাদেশ। দাপুটে ক্রিকেট খেলে অজিদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রতিটি সেশন রাজত্ব করেছে টাইগাররা, একের পর এক সেশনে একের পর এক রান, উইকেট, মুহূর্ত ছিল দেশের ক্রিকেট সমর্থকদের জন্য চোখে লেগে থাকার মত। দারুণ এই জয়ে যেন ক্রিকেটবিশ্বকে জানিয়ে দিল, বাংলাদেশ টেস্ট ক্রিকেটটা খেলতে জানে, বেশ ভালোভাবেই খেলতে জানে। ম্যাচ না খেললেও চোট কাটিয়ে দলের সাথে ডারউইনে যোগ দিয়েছিলেন পেসার শরিফুল ইসলাম। দলের পরিবেশে বেশ মুগ্ধ হয়েছেন তিনি। সাথে জানিয়ে দিলেন, ম্যাচ খেলতে প্রস্তুত আছেন। ম্যাকাইয়ে সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম বলেছেন, ‘অবশ্যই ডারউইনে যখন ছিলাম এখান থেকে বেশি গরম ছিল। এখানে আমাদের জন্য ভালো আবহাওয়া, কারণ দেশে অনেক গরম। সেই তুলনায় আমাদের জন্য উপযুক্ত। দীর্ঘ জার্নি বলব না, ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমাদের ট্রানজিট বড় হয়ে গিয়েছে।’ দলের জয়ে শরিফুল বলেছেন, ‘আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। এরকম একটা জয়ের অংশ হতে পেরে, ছবির ভিতর তো অন্তত আসছি (হাসি)। স্কোয়াডে না থাকলেও। খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা ক্যারি করার। আমি সবসময়ই প্রস্তুত (ম্যাচ খেলতে), দেখা যাক যদি রিজিকে থাকে ইনশাআল্লাহ (ম্যাচ খেলব)।’ চোটের কারণে নিজেকে আনলাকি ভাবেন কিনা এমন প্রশ্নের জবাবে শরিফুল বলেছেন, ‘না আনলাকি না, যেটা হয় সেটা তো বলে কয়ে হয় না। যেটা হয় আল্লাহ ভালোর জন্যই করে। ইঞ্জুরির পর একটা কিছুদিন বিশ্রাম পেয়েছি, রিহ্যাব করেছি। আমার মনে হয় শরীরের জন্য ভালো হয়েছে।’ শরিফুল আরও বলেছেন, ‘অবশ্যই, পেসাররা ভালো করলে ভালো লাগে। টিম বাংলাদেশ যখন ভালো করে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং – তিন বিভাগেই যখন ভালো করে তখন আরও বেশি ভালো লাগে। ইউনিট হিসেবে পারফর্ম করলেই কিন্তু আমরা জয়টা ছিনিয়ে আনতে পারি।’ সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সাথে আলাপ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শরিফুল বলেছেন, ‘উনি পার্সোনালি এসএমএস দেয় সবাইকে। আমাকে দিয়েছে বেস্ট অব লাক, ইঞ্জুরি থেকে ফিরেছো, পরের ম্যাচ খেলবা, শুভকামনা তোমার জন্য।’ শরিফুল আরও বলেছেন, ‘যেখানে ছিলাম না, আমি বলব না যে আমি আনলাকি, যারা খেলছে তাদের জন্য আমি সবসময় দোয়া করেছি। যেন তারা যাতে সেরাটা দিতে পারে এবং আমরা যেন জিততে পারি। ম্যাচ যখন জিতেছি বাংলাদেশের সবার চেয়েও আমি বেশি খুশি হয়েছি। আপনারাও মনে হয় অনেক বেশি খুশি হয়েছেন। এত বড় একটা জয় দেখতে পেরেছেন।’ অজিদের প্রশংসা এবং সিরিজ জয় নিয়ে শরিফুল বলেছেন, ‘অবশ্যই অন্য দেশের লিজেন্ডরা যখন বাংলাদেশের কোনো প্লেয়ারকে নিয়ে যখন ভালো কথা বলে এটা ভালো সাইন আমাদের জন্য। অবশ্যই, কোনো টিম কি চায় সিরিজ না জিতুক? আমরাও চাচ্ছি সিরিজ জিততে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব।’ আগামী শনিবার মাঠে গড়াচ্ছে ম্যাকাই টেস্ট। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd