মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আয়োজন করা হয়। সরকারি সিরাজউদ্দীন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বাগেরহাট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো.শাহ আলম ফরাজী, জেলা সিনিয়র
জজ খুলনার প্রনয় কুমার দাস, রওশন আরা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ,
সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসার সাইফুল ইসলাম, ফুলতলা সরকারি মহিলা কলেজের প্রফেসর মো.
রুহুল আমীন, কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক আব্দুল আউয়াল, অধ্যাপক জালাল উদ্দীন প্রমুখ।
সহকারি অধ্যাপক মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে বক্তৃতা করেন,
একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মো. ছবীর আহমেদ আখন্দ , সহকারি অধ্যাপক জাকির হোসেন
রিয়াজ, প্রভাষক প্রবীর কুমার নাথ, প্রভাষক আবুল কালাম, প্রভাষক বখতিয়ার হোসেন, প্রভাষক বেদান্ত
হালদার,শিক্ষক পরিষদের সম্পাদক মো.জসিম উদ্দিন হাওলাদার, প্রমুখ।