1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

মোরেলগঞ্জ বৃত্তির ৪২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ মডেল একাডেমি থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদানকরা হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে মডেল একাডেমির  প্রাক প্রাথমকি থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ৪২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এসব শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, অধ্যাপক ছবির আহমেদ ও অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন। স্বাগত বক্তৃতা করেন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার মো. নাহিদ মাহমুদ রুবেল।

সাবেক পুলিশ কর্মকর্মঅ মো. সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অধ্যক্ষ মিজানুর রহমান বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক হোসনেআরা হাসি ও প্রধান শিক্ষক হারুন অল রশীদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd