1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ৫০ হাজার মাছের পোনা বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দেশীয় জাতের বিভিন্ন প্রজাতির ৫০ হাজার মাছের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তর ২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষ প্রদর্শনীর পুকুরের জন্য ১৩ জন চাষীর মাঝে টেংরা, তেলাপিয়া, তারা বাইন, শীং ও মাগুর মাছের পোনা, ৪টি অক্সিজেন তৈরীর মেশিন বিতরণ করে। একই সাথে, ওই চাষীদেরকে নারকেল চারা, বেগুন গাছের চারা ও ৭ ধরণের সবজি বীজও দেওয়া হয়।

মাছের পোনা ও উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিত কুমার, কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা খন্দকার শেফাইনূর আরেফিন এসময় উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd