মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন হাফেজ উমর বিন মোহাম্মদ।
জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের ১২৯ নং আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। ওই বিদ্যালয় থেকে ৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করলেও হাফেজ উমর বিন মোহাম্মদ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন। অপর একজন সাধারণ বৃত্তি পান।
এদিকে হাফেজ উমর বিন মোহাম্মদ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করায় তার পিতা আমতলী ইসলামীয়া কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক (ইংরেজি) মো. টিপু সুলতান ও মাতা গৃহিনী মোছা: শিউলি খাতুন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা রানী আইচ সরকারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক কমিটির সভাপতি সহ সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গর্বিত পিতা মো. টিপু সুলতান বলেন, “বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মেধাবী ও দ্বীনদার শিক্ষার্থীর জন্ম গ্রহন করে তারা দেশ সেবায় আত্ম নিয়োগ করুক।”
আমতলী তাহফিজুল কোরআন মাদ্রাসায় হিফজ বিভাগেও ২০২৪ সালে প্রথম স্থান অধিকার করেন। হাফেজ উমর বিন মোহাম্মদ-এর স্বপ্ন লেখাপড়া করে দ্বীনদার পাইলট হিসেবে দেশের সেবা করবে। উল্লেখ্য, প্রধান শিক্ষক বন্দনা রানী আইচ সরকারের মাতৃস্নেহে মাত্র ৪ মাস কোচিংয়ের মাধ্যমে এ অভাবনীয় সাফল্য অর্জন করেন।