1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

মোরেলগঞ্জে সুন্দরবন সম্মিলিত  সাহিত্য সংসদ-এর শুভ সুচনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শিক্ষক মিলনায়তন কক্ষে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে “সাহিত্য ও সৃজনশীলতায় সমাজ গড়ি” এই প্রতিপাদ্য কে নিয়ে সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ গঠন করা হয়।
অধ্যাপক জাকির হোসেন রিয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উক্ত সংসদের ০৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যবৃন্দরা হলেনআহবায়ক- বিশিষ্ট কবব এইচ. এম. সাখাওয়াত হোসেন, সদস্য সচিব-অধ্যাপক জসিম উদ্দিন হাওলাদার, সদস্য-অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, অধ্যাপক প্রবির কুমার নাথ, অধ্যাপক এইচ.এম. শহিদুল আলম, এম, জহির বাচ্চু, এফ.আর. মাহাদী, অধ্যাপক বুলবুল কবির ও পথিক কবি এম, মুজাহিদ প্রিন্স। সভায় বক্তারা শালীন সাহিত্য ও সংস্কৃতি চর্চা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিয়ে যৌথভাবে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করা হবে।  আলোচনা সভা শেষে এফ. আর. মাহাদীর লেখা “তুমি নেই, অথচ আছো” কাব্যগ্রন্থ সংসদে উপহার দেয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd