1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে সাড়ে ৫ হাজার চারা বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে অসচ্ছল কৃসকদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫ হাজার ৬০০ গাছের চারা, আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সোমবার (২৯ জুন) বেলা ১২টার দিকে এসব কৃষি উপকরণ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সহকারি কমিশনার(ভূমি) অতীশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার ও আইসটি কর্মকর্তা ত্রিদীপ সরকার এসময় উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা বলেন, ৩ হাজার ২২০ জন কৃষকের মাঝে  বিভিন্ন প্রজাতির ৫ হাজার ৬০০ গাছের চারা, সাড়ে ৬ টন আমন ধানের বীজ, ১৩ টন ডিএপি ও ১৩ টন এমওপি সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd