মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পোলেরহাট আলহাজ¦ আজহারিয়া দাখিল মাদ্রাসা সুপার মো. আনোয়ার হোসেন প্রতিষ্ঠানের অর্থ আত্মস্বাৎ মামলায় বাগেরহাট বিজ্ঞ আদালতে জামিনের প্রার্থনা করা হলে গত ২৩ জুন জেলা হাজতে প্রেরণ করেন।
ওই মাদ্রাসার সহকারি শিক্ষক এবিএম মোশারেফ হোসেন বাদি হয়ে প্রতিষ্ঠানের অর্থ আত্মস্বাতের অভিযোগ তুলে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাগেরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে মাদ্রাসা সুপার আনোয়ার হোসেনের নামে মামলা দায়ের করেন। (যার মামলা নং-সি.আর-২১৩/২৫ মোরেলগঞ্জ)। এর পূর্বে সুপার আনোয়ার হোসেন ৩০ মে জেল হাজতে গিয়ে ৮ দিন হাজতবাস করে জামিনে এসে তিনিসহ সকলের বেতন বিলে স্বাক্ষর করেন এবং হাজতে থাকাকালিন সময়ে তার সম্পন্ন বেতন উত্তোলন করেন যা বিধিবর্হিভূত।
স্থানীয় অভিভাবক পান্না শিকদার, আলী আকবর, স্থানীয় আলম পারভেজ লিটন বলেন, মাদ্রাসা সুপার প্রতিষ্ঠানের অর্থ আত্মস্বাৎ করেন। এ ছাড়াও তিনি শিক্ষক, ছাত্রের সাথেও অসাদাচারণ করে আসছেন। এতে দিন দিন ছাত্র-ছাত্রীর সংখ্যা কমছে।
এ বিষয়ে পোলেরহাট আলহাজ¦ আজহারিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক এবিএম মোশারেফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সুপার আনোয়ার হোসেন ৮দিন জেল হাজতবাস করে বের হয়ে শিক্ষক হাজিরা খাতায় ছুটি দেখায়। এটি সম্পন্ন বেয়াইনি। আমি আত্মস্বাৎতের অভিযোগে আদালতে মামলা দায়ের করি যাহা মামলাটি এখনও চলমান। আশা করি বিজ্ঞ আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবো।