মোরেলগঞ্জ, বাগেরহাট, ১২/০৭/২০২৬ ইং তারিখ মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বৃক্ষরোপন অভিযান ও বোটানিক্যাল গার্ডেন এর শুভ উদ্বোধন। কলেজের সুযোগ্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন।
“বৃক্ষরোপনে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব রেডক্রিসেন্ট ইউনিট এর সার্বিক ব্যবস্থাপনায় উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে একটি র্যালি বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃহাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মো:জাকির হোসেন রিয়াজ, প্রভাষক ফাতেমা জোহরা,এমদাদুল হক,কিশোর রঞ্জন মৈত্র,মো:আবুল কালাম,প্রবীর কুমার নাথ,শিলা আক্তার,ফারহানা ইয়াসমিন,মো:নুরুল আমিন শেখ,বেবী রায়,কামনা মন্ডল,রায়হানা আক্তার,জসিম উদ্দিন হাওলাদার,নুসরাত জাহান,নাহিদ তামান্না,গোবিন্দ মল্লিক,জহিরুল ইসলাম,বেদান্ত হালদার,সুশান্ত কুমার মন্ডল,আব্দুল ওয়াদুদ হাওলাদার,শেখ নূর মুহাম্মদ,মো:মিজানুর রহমান,বিনয় ভূষণ রায়,নার্গিস পারভীন,মশিউর রহমান খান,আলী হায়দার,মো:আসাদুজ্জামান,কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব নেতা সবুজ ফরাজী,তাকাফুল ইসলাম,ইসরাত জাহান নাদিয়া আক্তার,জান্নাতুল ফেরদৌসী বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ।কলেজের বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন শেষে অধ্যক্ষ মহোদয় বলেন-“একটি গাছ।শুধু অক্সিজেন দেয় না,দুর্যোগের ঝুঁকি কমাতে জীব-বৈচিত্র্য সংরক্ষণে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আসুন সবাই বাংলাদেশকে একটি সবুজ,নিরাপদ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ ও সংরক্ষণে এগিয়ে আসুন।