মারেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিনের ভোগদখলীয় জমিতে রাতের আধারে আদালতের নির্দেশনা অমান্য করে পাকা ইমারাত নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বিাদমান .১৭ শতক জমির দখল নিয়ে পশুরবুনিয়া গ্রামের দুই পক্ষের মধ্যে কয়েক দফা মারপিটের ঘটনা ঘটেছে। বর্তমানে আবারও উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে জানা গেছে, পশুরবুনিয়া গ্রামে জয়নাল আবেদিন তার পিতা ফকরুল ইসলামের ক্রয়কৃত .১৭ শতক জমিতে দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করেছেন। আওয়ামী লীগের আমলে একই গ্রামের প্রতিবেশী আব্দুল খালেক হাওলাদার ও তার লোকজন দলীয় প্রভাবখাটিয়ে জমিটি দখলে নেওয়ায়র চেষ্টা করে। এক পর্যায়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন জয়নাল। বিজ্ঞ আদালত ওই জমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। আদালতের এ নির্দেশনা অমান্য করে খালেক হাওলাদার ভাড়াটিয়া লোকজন নিয়ে গত শুক্রবার(১৭ এপ্রিল) রাতে ৫টি পাকা পিলার নির্মাণ করেন। বাঁধা দিয়ে পুলিশকে অবহিত করা হলে নিকটস্থ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়।
এ বিষয়ে আব্দুল খালেক হাওলাদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন, অন্যের জমিতে নয় তিনি তার ভোগদখলীয় জমিতেই পাকা পিলার নির্মাণ করেছেন। আদালত আমাকেই(খালেক হাওলাদারকে) রায় দিয়েছেন।
ফাঁড়ি পুলিশের এএসআই আবজাল হোসেন বলেন, বিজ্ঞ আদলেতের নির্দেশ উভয় পক্ষকে মানতে হবে। আপাতত খালেক হাওলাদারকে পিলার নির্মাণ কাজ বন্ধ রাখাসহ উভয় পক্ষকে আদালতের স্বরনাপন্ন হওয়ার জন্য বলা হয়েছে।