মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতাঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার দুপুরে মৎস্য চাষ প্রর্দশনী পুকুরের জন্য মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে
।
২০২৫-২০২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সমপ্রসারন প্রকল্পের
আওতায় চাষ প্রর্দশনী পুকুরে উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত
বিতরণী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো.সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী
আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার সেফাইনুল আরেফিন,উপজেলা বিএনপির সহ-সভাপতি
এফ এম শামীম আহসান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে তেলাপিয়া,টেংরা মাছ চাষ প্রদর্শনীর
খামারে মৎস্য উপকরণ বিতরণ করা হয় ।