1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে বিএনপি নেতার উদ্যোগে  ঝুঁকিপূর্ণ বেঁড়ি মেরামত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাট জেলার নদীর তীরবর্তী উপজেলা মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ বেঁড়িবাধ মেরামতে শ্রম দিয়েছেন বিএনপি নেতা সোমনাথ দে। পানগুছি নদীর পানির চাপে শ্রেণিখালী এলাকায় বেঁড়িবাধে ভাঙ্গন দেখা দিলে শুক্রবার (১৭ জুলােই) স্থানীয়ভাবে তা মেরামতের উদ্যোগ নেন সোমনাথ দে। শুক্রবার বেলা ৩ টার দিকে তিনি ওই এলাকায় তার নিয়োগ করা শ্রমিকদের সাথে খাবার খান এবং বাঁধ সংস্কারের কাজে নামেন।

সোমনাথ দে বলেন, সরকারিভাবে বা পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপে বেঁড়িবাধ সংস্কার করা হবে। কিন্তু সেটা সময় সাপেক্ষ বিষয়। ততক্ষণে অনেক ক্ষতি হতে পারে। বাঁধটি ভেঙ্গে গেলে শতশত পরিবার চরম দূর্ভোগে পড়বে। ব্যায়ও বেড়ে যাবে। তাই, স্থানীয় লোকদের নিয়ে বাঁধ মেরামতের কাজ করেছি। সরকারিভাবেও এখানে শীঘ্রই কার্যকর মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd