1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিনপ্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মেহেদী হাসান লিপন: বাগেরহাটের মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে উপজেলা সভাকক্ষে ইযুথ ফর দি সুন্দরবন ফোরামের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের  সহযোগীতায় এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।  ইযুথ ফর  দি সুন্দরবন ফোরামের সভাপতি রুমান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, সাবেক প্রধান শিক্ষক হোসনেআরা বেগম হাসি, উপজেলা তথ্য আপা শারমিন আক্তার, সংগঠনের সদস্য কেয়া আক্তার, খান আব্দুল্লাহ, সংবাদিক শেফালী আক্তার রাখিসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মাশরাফি মজিদ আকিব।কর্মশালায় বক্তারা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ একটি বড় হুমকি। এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত প্রচেষ্টা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের মাধ্যমে দূষণ কমিয়ে সুন্দরবনের ভারষম্য রক্ষা করা সম্ভব। বর্জ অপসারণের জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ, স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ও সিটি কর্পেরেশনগুলোতে পৃথক পৃথক বাজেট নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশিল সমাজের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd