1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা :  বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ওয়ারেন্ট ভূক্ত আসামী উপজেলার মহিষপুরা এলাকার মৃত আরশেদ আলী হাওলাদারের ছেলে মোঃ
মাসুদুর রহমান মিঠু(৫২), কিসমত জামুয়া গ্রামের আলমগীর তালুকদারের ছেলে মোঃ আবু তাহের তালুকদার,
হরতকি তলা গ্রামের রুস্তম আলী ফকিরের ছেলে মোঃ শফিকুর রহমান, ভাটখালী গ্রামের মোঃ ইসমাইল মোল্লার ছেলে
মোঃ ইউনুস মোল্লা, দক্ষিন জোকা গ্রামের রহিম খানের ছেলে জাকির খান ও সিদ্দিক খান। রামপাল উপজেলার
পেড়িখালি ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রামের মোঃ আকবর শেখের ছেলে মাকদ কারবারী আজমল শেখ (৩২), মোরেলগঞ্জ
উপজেলার পালেরখন্ড গ্রামের নাসিরুদ্দিনের ছেলে মো: রাহাত(২৪), উত্তর সরালিয়া গ্রামের নূর মোহাম্মদ হাওলাদার এর
ছেলে নবীন হাওলাদার (৩৬) ও একই গ্রামের মোকলেছ বেপারীর ছেলে ইব্রাহিম বেপারী (৪২)
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুর রহমান বলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক
দিকনির্দেশনায় এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd