মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা : দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন
প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বদ্ধুকরনের লক্ষ্যে মোরেলগঞ্জ লতিফিয়া
ফাযিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সহিদুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ
কমিটির সভাপতি অধ্যক্ষ ড.রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা
প্রতিবন্ধী অফিসার মো.কায়কোবাদ আকুঞ্চী। এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র
শিক্ষক মো.ফারুকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন,দুর্নীতি প্ধসঢ়;্রতিরোধ কমিটি
উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাসুম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র
শিক্ষক মো. জাকির হোসেন, ইসলামী দরিদ্র তহফিল ফাউন্ডেশনের প্ধসঢ়;্রতিষ্ঠাতা ফারুক শরীফ
প্ধসঢ়;্রমুখ।
সভা শেষে বিভিন্ন বিদ্যালয় থেকে বিতর্ক, রচনা, চিত্রাংকর ও দেয়ালিকায় অংশগ্রহনকারী
বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।