1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যংকের দেয়াল ধ্বসে যশোরের শ্রমিক নিহত 

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
মোরেলগঞ্জ প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জের নির্মাণাধীন মাদরাসা ভবন সংলগ্ন সেপটিক নির্মাণ কাজ চলার সময় ট্যাংকের দেয়ার ধ্বসে কর্মরত মিস্ত্রি আতিয়ার রহমান (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১ আগষ্ট) বেলা ১২ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদরাসায় এ ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান যশোর জেলার কোতোয়ালী থানার লেবুখালী গ্রামের বদর উদ্দিনের ছেলে।
 বেঁচে যাওয়া আহত শ্রমিক মমিনুর রহমান বলেন, বাইরের দিকের মাাটর চাপে হঠাৎ দেয়াল ধ্বসে পড়ে। সেখানে ৩ জন শ্রমিক ছিলো। দুজন কোনমতে বের হতে পারলেও মিস্ত্রি আতিয়ার রহমান দেয়াল চাপা পড়ে হাত পা ভেঙ্গে পানির মধ্যে আটকে থাকে।
থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, বৃষ্টি ও কাদাপানির মধ্যে কয়েকজন নির্মাণ শ্রমিক সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করছিলেন। ওই সময় একদিকের দেয়াল ধ্বসে পড়ে। এতে ৩ জন শ্রমিক পানির মধ্যে চাপা পড়লে আতিয়ার রহমান মারা যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাদাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীণে মেসার্স ওসমান আলী নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৫ সালের ১১ নভেম্বর থেকে ১ কোটি ৩৭ লাখ ৮৪ হাজার টাকার চুক্তি মূল্যে গুলিশাখালী ফাজিল মাদরাসার ভবন নির্মাণ কাজ শুরু করে। সম্প্রতি ভবন নির্মাণের কাজ শেষ হলে শ্রমিকরা টানা বৃষ্টির মধ্যে সেপটিক ট্যাংক নির্মাণের কাজ শুরু করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd