1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে নিজ অর্থায়নে খাল  পরিস্কার কার্যক্রম শুরু করলেন বিএনপি নেতা এনামুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ :  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন ও কৃষিজমির স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে নিজ অর্থায়নে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. এনামুল হক।

জানাগেছে, মানিকজোড় ও খেজুরবাড়িয়া গ্রামের ২ কিলোমিটার খালে দীর্ঘদিন ধরে কচুরিপানা ও জলজ আগাছা জমে থাকায় পানি চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছিল। এতে কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ এবং স্থানীয় জনজীবনে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এ পরিস্থিতিতে নিজস্ব অর্থায়নে খাল থেকে কচুরিপানা ও জলজ আগাছা অপসারণের উদ্যোগ নেন এইচ. এম. এনামুল।
মো. সামসুল হক বাচ্চু, মোঃ ফারুক হাওলাদার ও হামিদ হাওলাদার জানান, খাল পরিষ্কার হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষিজমিতে সেচ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং এলাকার পরিবেশেরও ইতিবাচক পরিবর্তন ঘটবে। তারা এ উদ্যোগকে সময়পযোগী ও জনকল্যাণমূলক হিসেবে অভিহিত করে তারা আরও বলেন, আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে আমরা চেয়ারম্যান হিসেবে পেতে চাই।
উল্লেখ্য, এইচ. এম. এনামুল হক ১৬ নং খাউলিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি এবং বর্তমানে খাউলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদের নাতি এবং ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ মজিবর রহমানের পুত্র।
তিনি আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ ধরনের জনস্বার্থমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং স্থানীয় সকল উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd