1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে নবীন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ হওয়ার আহ্বান এডিসি অনুপ দাসের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোঃনাজমুল মোরেলগঞ্জঃ বাগেরহাটের মোরেলগঞ্জে গুলিশাখালী ফাজিল (স্নাতক) মাদ্রাসায় আলিম একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় পারদর্শী হতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

‘এসো নবীন দলে দলে, নতুনদের পতাকা তলে’—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষকরা তাদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

গুলিশাখালী ফাজিল (স্নাতক) মাদ্রাসা কর্তৃপক্ষ এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd