1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নজরুলের কবিতা, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। আলোচনায় বক্তারা নজরুলের জীবন, সাহিত্যকর্ম, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd