1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

 মোরেলগঞ্জে দোয়া অনুষ্ঠানে বক্তারা: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া  ছিলেন আপোষহীন নেত্রী  

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
 বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে মোরেলগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সম্ভব্য মেয়র প্রার্থী আসাদুজ্জামান মিলন।
অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লা, মো. আব্বাস মুন্সী, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান পলাশ, বিএনপি নেতা ফরহাদ হোসেন মিলন, সোহেল রায়হান, কৃষক দল নেতা মো. ইব্রাহিম হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপষহীন নেত্রী। রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ছিলো অপরসীম। দেশ ও মানুষের কল্যাণে একজন নিবেদিত প্রাণ ছিলেন তিনি। জাতীয়তাবাদী সকল শক্তি ঐক্যবদ্ধভাবে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রভাষক মাওলানা মোহাম্মাদ আলী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd