1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, পাশে দাঁড়ালেন ইউএনও

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট)সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে দুই বছরের এক শিশুকে সড়কের পাশে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। পরে শিশুটিকে দাদির কাছে নিয়ে যাওয়া হলে তিনিও দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালে ফের তাকে রাস্তায় রেখে যাওয়ার ঘটনা ঘটে। অবশেষে অসহায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা
নির্বাহী কর্মকর্তার বাসভবনে নিয়ে আসে স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১৪ নম্বর
বারইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্থানীয় জেলে পাড়ার একটি ইটভাটার সামনের সড়কে হৃদয় বিদারক
এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সড়কের পাশে একা শিশুটিকে কাঁদতে দেখে কয়েকজন লোক এগিয়ে
যান। তারা শিশুটিকে উদ্ধার করে তার দাদির কাছে নিয়ে যায়। কিন্তু দাদিও শিশুটির দায়িত্ব নিতে
অস্বীকৃতি জানালে শিশুটিকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে নিয়ে আসেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ অসহায় শিশুটিকে নিজের কোলে তুলে নিয়ে
তাৎক্ষণিকভাবে তার নিরাপত্তা ও প্রয়োজনীয় যত্নের ব্যবস্থা করেন । শিশুটির পরনে প্রয়োজনীয় পোশাক না
থাকায় নিজের বাসা থেকে জামা-কাপড় এনে তাকে পরিয়ে দেন। পরে শিশুটির জন্য খাবারের শিশুটির
সাময়িক নিরাপত্তা ও দেখ ভালের বিষয়টি নিশ্চিত করতে তার ফুফু রেসমা খাতুনের কাছে সবার
উপস্থিতিতে তিন দিনের ভরণ-পোষণ ও আর্থিক সহায়তা দিয়ে সাময়িকভাবে শিশুটিকে হস্তান্তর করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ঘটনার পর শিশুটির বাবা মো. পলাশের সঙ্গে যোগাযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ
হাবিবুল্লাহ। এ সময় পলাশ জানান, তিনি বর্তমানে মোরেলগঞ্জের বাইরে রয়েছেন। পরে আইনগত প্রক্রিয়া
অনুসরণ করে তিন দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে সন্তানকে নিজের
দায়িত্বে নেওয়ার কথা জানান তিনি।##

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd