1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সাথে বিএনপির মতবিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সাথে মোরেলগঞ্জ উপজেলা  ও  পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে সেরেস্তাদারবাড়ি বিএনপি নেতা সোমনাথ দে’র বাসভবনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সদ্য জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপির মনোনীত সোমনাথ দে।
সভায় উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি সদস্য ফকির তরিকুল ইসলাম, মনিরুল হক ফরাজী, এ্যাড. ফারহানা জামান নিপা, ওহিদুজ্জামান পল্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান ইয়াদ, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা প্রভাষক রাসেল আল ইসলাম, কৃষক দল নেতা মশিউর রহমান শফিক, যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভার শুরুতে স্থানীয় নেতাকর্মীরা  জেলা পরিষদের প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd