1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, কবর জিয়ারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে পৃথক পৃথক আলোচনা সভা, কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে আমরবুনিয়া গ্রামের জুলাই শহিদ মহাফুজুর রহমানের কবর জিয়ারত করেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুলআলীম।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, পৌর আমীর মো. রফিকুল ইসলাম,জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার এসময় তার সাথে ছিলেন।
দিবস ট উপলক্ষে এর আগে বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা সভাকেক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি কমিশনার(ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার শেফাইনূর আরেফিন ও জুলাই শহিদ মাহফুজের পিতা মো. আব্দুল মান্নান হাওলাদার।
আলোচনা শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত ও আহতদের শুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd