1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

মোরেলগঞ্জে চার জনের ভিন্ন ভিন্ন মেয়াদে অর্থদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জে এক নারীসহ চার মাদককারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, হোগলাপাশা গ্রামের আমীর হোসেনের মেয়ে জেসমিন আক্তার ৬মাস, সানকিভাংগা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান সজিব ২ মাস, সুলতান গাজীর ছেলে আব্দুর রহমান ২ মাস ও  মফেজ শেখের ছেলে সিরাজ শেখকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১৪ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে সোমবার (১০ আগষ্ট) পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার সন্ধা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ এ দন্ডাদেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার পৌরসভা ও হোগলাপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে ওই ৪ মাদককারবারি ও সেবনকারিকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতে তোলেন। এসময় ওই চার মাদককারবারি ও সেবনকারি দোষস্বিীকার করলে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd