1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

মোরেলগঞ্জে কমিউনিটি এনগেজমেন্ট সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা :  বাল্যবিবাহ প্রতিরোধ  ও ঝড়ে পড়া রোধে বাগেরহাটের মোরেলগঞ্জে রবিবার কমিউনিটি এনগেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল লতিফ শেখ।  সভায় বাল্যবিবাহ প্রতিরোধ ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন, সহ-সুপার মুহাম্মদ মেহেদী হাসান, সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম লিটন, বুরহানে সুলতান পলাশ, ইবি প্রধান মাওলানা আব্দুল হালিম, ইংরেজি শিক্ষক সোহেল রেজা, মৌলভী মেহেদী হাসান,  আরিফুল ইসলাম, আকরামুল হোসেন প্রমুখ।
সভায়  শিক্ষক, অভিভাবক,  ম্যানেজিং কমিটির সদস্য, সুধি,   ছাত্র-ছাত্রী প্রতিনিধি সহ ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd