1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার জকির হোসেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। রবিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের তত্ত্বাবধানে সাড়ে চার কোটি টাকা ব্যায়ে চারতলা ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমান আলম, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপির নমিনি সোমনাথ দে, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এর পরে ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কর্মীসভা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd