1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

মোরেলগঞ্জের বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা জজ কোর্টের দুদক পিপি, সেলিমাবাদ থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মোরেলগঞ্জ শাখার সভাপতি মো. জাকির হোসেন মল্লিক।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, নৈতিক মূল্যবোধ গঠন এবং মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশের শুরুতে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন শিক্ষক ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান তালুকদার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ ও পরীক্ষার ফলাফল ভালো করার বিষয়ে বিভিন্ন পরামর্শ উঠে আসে। অভিভাবকরা ও বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক ও পরিচালনা কমিটির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা ও নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ সমাবেশ শিক্ষক-অভিভাবকদের সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সবাই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd