অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাসে এগিয়ে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে স্কালোনির দলের জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ। মিশরের জয়ের সম্ভাবনা ১২.৩ শতাংশ, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮.৫ শতাংশ।
দুই দলের এটি হবে বিশ্বকাপে প্রথম মুখোমুখি লড়াই। সবশেষ ২০০৮ সালে কায়রোতে একটি প্রীতি ম্যাচে দেখা হয়েছিল তাদের। সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।
সম্ভাব্য একাদশ
আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।
মিশর: মোস্তাফা শোবেইর, মোহাম্মদ হানি, ইব্রাহিম, রামি রাবিয়া, আহমেদ হাফেজ, হামদি ফাতহি, আতিয়া, ইমাম আশুর,মোহামেদ সালাহ, ওমর মারমুশ ও জিকো







