1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

মেসির জন্য শুভ কামনা জানালেন চঞ্চল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। সেই জোয়ারে গা ভাসিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। তবে মাঠের খেলাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যকার কাদা ছোড়াছুড়ি ও অতি-উল্লাস মোটেও পছন্দ নয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে যেমন তিনি দুঃখ পেয়েছেন, তেমনি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসির জন্য জানিয়েছেন শুভকামনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল ও জীবনবোধ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন চঞ্চল চৌধুরী। সেখানে তিনি লিখেছেন, ‘কারো পরাজয়ে উন্মাদের মত উল্লাস করতে হয় না। সমব্যাথী হতে হয়,অন্ততঃ সেটা না পারলে শান্ত থাকতে হয় অথবা শান্ত্বনা দিতে হয়। ব্রাজিলের পরাজয়ে সত্িয আমি মর্মাহত হয়েছি, বিন্দুমাত্র উল্লাস করিনি।’ চলতি বিশ্বকাপে একের পর এক তারকা ফুটবলারের বিদায় এবং চোটের কারণে অনেক লিজেন্ডের এটাই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে এমন সমীকরণ ভাবিয়ে তুলেছে এই অভিনেতাকে। বর্তমান প্রজন্মের ফুটবলপ্রেমীদের সৌভাগ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সৌভাগ্যবান প্রজন্ম,কারণ একই সাথে অনেক লিজেন্ড ফুটবলারের খেলা দেখতে পেরেছি অনেকগুলো বিশ্বকাপে। আমরা হয়তো নেইমার, রোনাল্দো,এমবাপ্পে বা মেসির মত আরো অনেক তারকা ফুটবলারকে পরের বিশ্বকাপে আর পাবো না।’ প্রিয় তারকাদের মাঠের সেই জাদুকরী মুহূর্তগুলো ফুটবলপ্রেমীদের হৃদয়ে আজীবন গেঁথে থাকবে বলে বিশ্বাস চঞ্চলের। নিজের লেখার শেষ অংশে ফুটবলীয় সৌহার্দ্যরে বার্তা দিয়ে তিনি বলেন, ‘কিন্তু যতদিন বেঁচে থাকবো,এদের দৃষ্টি নন্দন খেলার যাদু আমাদের চোখে লেগে থাকবে,স্মৃতি হয়ে থাকবে। আজকের খেলায় মেসির জন্য শুভ কামনা, আর্জেন্টিনার জন্য ভালোবাসা। আসুন একটি সুন্দর খেলা উপভোগ করি।’ চঞ্চল চৌধুরীর এমন পরিপক্ব ও ইতিবাচক বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে। নেটিজেনদের অনেকেই বলছেন, ট্রল আর কাঁদা ছোড়াছুড়ির ভিড়ে চঞ্চলের এই পোস্টটি প্রকৃত ক্রীড়ামোদিদের মন জয় করে নিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd