মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ: মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই২৪/ উপলক্ষে শহীদ আবু সাইদ সহ সকল নিহত, আহতদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৫/৮/২০২৬) সকাল ১০ ঘটিকায় স্কুল রুমে এ প্রতিযোগিতা শুরু হয়ে ১২ ঘটিকায় শেষ হলে বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন পশ্চিম কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো: মোশাররফ হোসেন, প্রভাষক, কিসমতপুর দেলোয়ার হোসেন কলেজ।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মো: মজিবুর রহমান মৃধা, সাবেক প্রধান শিক্ষক মো: জাফর হোসেন খাঁন।

মোসা: নুসরাত জাহান তানিয়া , সায়লা সাবরীন সালমা, মোসা: আসমা বেগম সহকারী শিক্ষক পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, মুহ, তামিম হাফেজ মাওলানা মীর মো: মাসুম বিল্লাহ। মাও: মো: আসলাম চাং প্রধান শিক্ষক, পশ্চিম কাকড়াবুনিয়া আদর্শ নূরানী মাদ্রাসা। এছাড়াও উপস্থিত ছিলেন, অভিভাবক ও ছাত্র / ছাত্রী বৃন্দ।